ময়মনসিংহের গফরগাঁওয়ে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় দিকে গফরগাঁও থানার এসআই মোশাররফ, এসআই নূর শাহীন, এএসআই সুখময় ও এএসআই জহিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উথুরী গ্রামের শওকতের মোড়ে সেলিমের দোকান থেকে ৮ জুয়ারিকে আটক করে।
আটককৃতরা হলো- কামাল হোসেন (৪০), সেলিম (২৮), হেলাল উদ্দিন (৩৪), সবুর মিয়া (৩৫), আল আমিন (৩০), বিল্লাল (৪০), সুজন (৩৫), শাহজাহান (৩৫)।
আরো পড়ুন: বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার জাদেজার স্ত্রী
এছাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার ভারইল বাজারে আলাল উদ্দিনের ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলাল উদ্দিনকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের নামে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ