তৈরি পোশাক রপ্তানির ওপর উৎসে কর কমানোর পাশাপাশি বেসরকারি শিক্ষায় ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬০ শতাংশ করার অনুরোধ জানান।
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উপর ১০ শতাংশের বদলে ৭.৫ শতাংশ মূসক (ভ্যাট) আরোপের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।