বগুড়ায় পিস্তল ও ককটেলসহ স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

 
নাশকতাসহ মোট  ২২ মামলার আসামি বগুড়া সদরের গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজানকে (৩৬)গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
একইসাথে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,ম্যাগজিন, গুলি এবং ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
 
সোমবার দুপুরে জেলা ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আমিরুল ইসলাম ।
 
মিজানকে রাতেই বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার নামে গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ, নাশকতা সহ ২২ টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারে ঘটনায় আরও ১ টি মামলা দায়ের করা হয়েছে ।