বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৭ জেলে নিখোঁজ

জেলার পাথরঘাটা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মেহের আলী এলাকায় ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। সোমবার ভোর রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া এফবি সাগর ট্রলার ও ১৭ জেলের সন্ধান মেলেনি।
 
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ট্রলারের মালিক ইসমাইল সরদারের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, বঙ্গোপসাগরের মেহের আলী নামক স্থানে মাছ ধরারত অবস্থায় হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় ওই ট্রলারের মাঝি নাসির উদ্দিনসহ ১৭ জেলে নিখোঁজ হয়। নিখোঁজদের উদ্ধারে র‌্যাবের একটি দল অভিযান শুরু করেছে। নিখোঁজ জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
 
বরিশাল র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজন আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।