রাজধানীর পল্টনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে শামিম (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। একই ঘটনায় আরও এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ছিনতাইকারী হচ্ছে ?আব্দুল করিম। গতকাল সোমবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার এসআই মুনসুর আহমেদ জানান, রাত ৯টার দিকে পল্টন এলাকায় মল্লিক প্লাজার পাশে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির এক লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান শামীম। ছিনতাই করা এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।