আফগানিস্তানের নানঘরহর প্রদেশে তালেবানকে পরাজিত করে কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা তালেবান সদস্যদের সঙ্গে আইএসের সদস্যদের লড়াই করতে দেখেছেন। শেষ পর্যন্ত সেখানে আইএসই জয় পেয়েছে। খবর রয়টার্সের
আফগানিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াই করছে তালেবান। জয়ের পর আইএস সদস্যরা তাদের নেতা আবু বকর আল-বাগদাদীর মতবাদও প্রচার করে। হাজী আবদুল জান নামের এক আদিবাসী নেতা জানান, আইএস সদস্যরা সাদা একটি পিকআপে করে বড় অস্ত্র নিয়ে উল্লাস করতে করতে আসে এবং তালেবানের সঙ্গে লড়াইয়ে নামে। তিনি জানান, তালেবানের মতো তারা গ্রামে ঢুকে কাউকে বাড়ি ছাড়তে বাধ্য করেনি। তাদের পকেটে প্রচুর অর্থ দেখা গেছে। তারা বরং গ্রামের যুবকদের খাইয়েছে।