রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবির্তকের জেরে স্বামী আব্দুর রহিমের (২৫) ধারালো দায়ের কোপে তার স্ত্রী তৈয়বা বেগম (২০) ঘটনাস্থলে খুন হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২০ এসবি ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামীকে ক্যাম্প পুলিশ আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।

আরও পড়ুনঃ চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মানের অভিযোগ

উখিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় ঘাতক স্বামী আব্দুর রহিমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত তৈয়বা বেগমকে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু