ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত ২৮

 
ইয়েমেনের রাজধানী সানায় শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের দুই নেতাকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় আট নারীসহ ২৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে এই হামলা চালানো হয়। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
 
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুতিপ্রধান দুই ভাই ফয়সাল ও হামিদ জায়েসকে লক্ষ্য করে ঐ হামলা চালানো হয়। পরিবারের এক মৃত সদস্যের স্মরণে অনুষ্ঠান চলাকালে ঐ হামলার ঘটনা ঘটে।
 
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আইএস দাবি করে, ইয়েমেনের রাজধানীতে ‘শিয়াদের নীড়’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সূত্র: এএফপি।