পাকিস্তানে ২২ জঙ্গি নিহত

 
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী দুই গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে ২২ জন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে প্রদেশের কহলু ও ডেরা বাগতি জেলায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
দেশটির এক সরকারি কর্মকর্তা বলেন, আমরা সশস্ত্র সংঘর্ষের খবর পেয়েছি, কিন্তু হতাহতের সংখ্যাটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে উভয় পক্ষের কমপক্ষে ২২ জঙ্গি নিহত হয়েছে।
 
তিনি বলেন, সংঘর্ষে দুই পক্ষই ভারি ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। এতে উভয়পক্ষে অধিক হতাহত হয়েছে।
 
কুয়োটার এক সূত্র জানায়, দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। এরা সরকার ও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সক্রিয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।