ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩০

 
ইন্দোনেশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩০ জন  নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মেদানের সুমাত্রা শহরে বিমানটি একটি হোটেল ও বাড়ির উপর আছড়ে পড়ে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
 
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক মুখপাত্র হিসার টারনিপ বলেছেন, সর্বশেষ খবরে আমরা ৩০ জন নিহত হওয়ার খবর জানতে পেরেছি। এই সংখ্যা আরো বাড়তে পারে।
 
বিমানটিতে ঠিক কতোজন ছিল তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিমানটি মেদানের বিমান বাহিনীর একটি ঘাঁটি থেকে প্রত্যন্ত নটুনা আইল্যান্ড যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। সূত্র: রয়টার্স।