ভুরুঙ্গামারীতে বোন বজিলা খাতুনকে (৪০) হত্যার অভিযোগে ছোট ভাই মোসলেমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার চরভুরুঙ্গামারী গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মোসলেম বোন বজিলাকে কুঠার দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানায় মামলা হলে পুলিশ মোসলেমকে গ্রেফতার করে।