টেকনাফে ২ মানব পাচারকারীসহ ২৪ জন গ্রেফতার


কক্সবাজারের টেকনাফে দুই তালিকাভূক্ত মানবপাচারকারীসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার ভোরে এসআই সানাউল ইসলাম ও এএসআই আজাহারের নেতৃত্বে পুলিশ সদস্যরা শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া রোহিঙ্গা মুচনী ক্যাম্পে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মানবপাচারকারী শাহপরীরদ্বীপ মাঝার পাড়া গ্রামের কালা মিয়ার ছেলে কামাল হোছন (৩০) ও ছৈয়দ হোসেনের ছেলে নুর মোহাম্মদকে (৪০) গ্রেফতার করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে আরো ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই বিভিন্ন মামলার পলাতক আসামি। গ্রেফতারকৃতদের আদালতের প্রেরণ করা হয়েছে।