জেলার শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামে মাহবুব (৮) নামের এক শিশু সাপের কামড়ে মারা গেছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। সকালে অচেতন অস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর চাচা কবির হোসেন পহলান জানান, ঘুমন্ত অবস্থায় সাপ মাহবুবের বাম হাতের আঙ্গুলে কামড় দিলে সে চিৎকার দিয়ে ওঠে। কিছুক্ষণ পরই সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহবুবের বাবার নাম নজির পহলান। সে উপজেলার জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্র ছিল।