জেলার সিরাজদিখান উপজেলায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল হামিদ (২৬) ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের আজিজিয়া মুখসুদুল উলুম মাদরাসার শিক্ষক। ধর্ষণের শিকার আট বছরের ওই শিশুটি মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
শিশুটির মা হাসিনা বেগম জানান, মঙ্গলবার সকালে মেয়ে ব্যাথায় কাঁদছিল। পরে মেয়ের কাছ থেকে ঘটনাটি শুনে বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। পরে এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে শিক্ষক আব্দুল হামিদকে থানায় নিয়ে যায় ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারিরীক পরীক্ষার জন্য শিশুটিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।