ছিনতাই ও রুবেল হত্যার ঘটনায় গ্রেফতার ৬

 
রাজধানীতে ৩৩ লাখ টাকা ছিনতাই ও রামপুরায় রুবেল হত্যার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
বুধবার বেলা সাড়ে ১১ টায় ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) এক এসএমএসে এ তথ্য নিশ্চিত করেন।