পবিত্র রমযান মাসে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। জাগো ফাউন্ডেশন, নকশি কাঁথা ও বিক্রয় ডট কমের আয়োজনে ‘ডিম পাড়বে না’ নামক ক্যাম্পেইনের জন্য তার স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট ও জার্সি দান করেছেন।
এ ব্যাপারে ফেসবুকে বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমার কিছু ক্রিকেট ব্যাট ও আইপিএল এর জার্সি পড়ে ছিল। তাই আমি ‘ডিম পাড়বে না’ শীর্ষক চ্যারিটি ক্যাম্পেইনে সবার সাথে আমিও অংশগ্রহণ করেছি এবং আমার পণ্যগুলি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যার বিক্রিত অর্থ জাগো ফাউন্ডেশনে চলে যাবে সুবিধা বঞ্চিত শিশুদের জন্যে।