আমেরিকান এলমনাই এসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত


আমেরিকান এলামনাই এসোসিয়েশনের (এএএ) বার্ষিক ইফতার ও পুনর্মিলনী  গত রবিবার রাজধানীর গুলশানের হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।

এতে আমেরিকান সেন্টারের ডিরেক্টর মিজ এনন, বেরোজ মেককনেল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি তাহসিন আমানও  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এএএ -এর কোষাধ্যক্ষ মিজ রিটা লোহনী, কার্যনির্বাহী পরিষদের সদস্য মিস আয়েশা দস্তগীর এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতারের পর তাহসিন আমান তার বক্তব্যে বলেন, আমেরিকান এলামনাই এসোসিয়েশন ২০১৫ ফল সেশনের জন্য যুক্তরাষ্ট্রগামী ছাত্রদের এডুকেশন ইউএসএ এবং ইএমকে সেন্টারের সাথে যৌথ উদ্যোগে ট্রাভেল গ্রান্ট স্কলারশিপ প্রদান করবে। তিনি সদস্যদেরকে তাদের পরিচিত পরিমণ্ডলে এটি জানাতে বলেন এবং এ সংক্রান্ত আরো তথ্যের জন্য এএএ ওয়েবসাইট ভিজিট করতে বলেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

প্রেসিডেন্ট তাহসিন আমান জানান, এএএ পূর্বাচল নতুন টাউন প্রকল্পে তার নিজস্ব অফিস স্থাপনের জন্য একটি প্লটের জন্য আবেদন করছে। সদস্যরা এটিকে সমর্থন করেন।

উল্লে­খ্য, আমেরিকান এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তদের একটি সংগঠন, সংগঠনের সদস্যদের মাঝে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। এছাড়া এএএ প্রমেট্রিক টেস্ট সেন্টারের একমাত্র অনুমোদিত সংস্থা হিসেবে ঢাকাতে বিভিন্ন কম্পিউটার এবং ইন্টারনেট বেজড পরীক্ষা যেমন GRE, TOEFL, PMP এবং অন্যান্য পরীক্ষা নিয়ে থাকে। এছাড়াও এএএ লার্নিংসেন্টারে GRE, TOEFL পরীক্ষাথীদের কোচিং করায় এবং এখানে MOCK Test দেবারও ব্যবস্থা আছে।

এএএ’ র ফেসবুক পাতা www.fackbook.com/aaa.net.bd এবং  www.aaa.net.bd 
ওয়েবসাইটে  এএএ’ র  কার্যক্রম এবং  তথ্য  জানা যাবে । - প্রেস বিজ্ঞপ্তি