কালিয়াকৈরে পিকআপ ভ্যান খাদে পড়ে নারীর মৃত্যু


গাজীপুরের কালিয়াকৈরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজিরন বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা মেদীআশুলাই-দেড়চালা আঞ্চলিক সড়কের মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আজিরন বেগম উপজেলার মেদী আশুলাই দেড়চালা এলাকার আনোয়ার উদ্দিনের স্ত্রী এবং ঐ পিকআপ ভ্যানের চালক আজিম উদ্দিন মা।

এ ঘটনায় আজিম উদ্দিন ও তার ভাইঝি এলিমা আক্তার (৩) আহত হয়েছে। তাদের টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।