সন্ত্রাস নির্মূলে সীমান্তে অভিযান পরিচালনা করেছে মিয়ানমার ও ভারত। বুধবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনারা মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাগাল্যান্ড ও মনিপুরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। অন্যদিকে, মিয়ানমানমারের সেনারা ভারতের সীমান্তে দিকে এগোচ্ছে।
ভারতের গোয়েন্দা সংস্থা সতর্ক করে জানিয়েছে, নাগাল্যান্ডের এনএসসিএন ও মণিপুরের পিএলও বিদ্রোহী গোষ্ঠী পুনরায় সংঘবদ্ধ হচ্ছে। তারা বিভিন্ন বিপদজ্জনক পয়েন্টগুলোতে হামলার পরিকল্পনা করছিল।
এর আগে গত ৪ জুন মনিপুরে বিদ্রোহী হামলায় ১৮ সেনাসদস্য নিহত হওয়ার কয়েকদিন পর মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ভারতের সেনাবাহিনী। সূত্র: ইন্ডিয়া টুডে।