সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় হাসি খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক বাসস্ট্যান্ডের পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তিনি উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর গয়হাট্টা গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী।
উল্লাপাড়ার থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।