বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের সিনিয়র গ্রুপে স্বর্ণ পদক লাভ করেছেন। রানী হামিদ নয় খেলায় ৫ পয়েন্ট অর্জন করে এ পদক পান, এ গ্রুপে ভারতের দেব শিব শংকর রৌপ্য এবং মালয়েশিয়ার লিম কিয়ান হয়া ব্রোঞ্জ পদক জিতেন।
এবারের কমনওয়েলথ দাবায় বাংলাদেশ মোট দুটি পদক লাভ করেছে। সিনিয়র গ্রুপে রানী হামিদ স্বর্ণ এবং ওপেন অনুর্ধ্ব-১২ এ তিতাসের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ব্রোঞ্জ পদক পেয়েছেন।