যুক্তরাষ্ট্রে আবারো কৃষ্ণাঙ্গদের গির্জায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে ১০ দিনে দেশটির সাতটি গির্জায় আগুন দিল দুর্বৃত্তরা। এ ঘটনায় উদ্বেগ-উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাতে দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ‘মাউন্ট জিওন আফ্রিকান মেথোডিস্ট এপিসকোপাল’ নামের গির্জাটিতে আগুন দেওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ক্লেরেন্ডন কাউন্টির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
দুই সপ্তাহ আগে দক্ষিণ ক্যারোলিনার চার্লেস্টনে অবস্থিত কৃষ্ণাঙ্গদের আরেকটি ঐতিহাসিক গির্জায় হামলা চালায় এক শেতাঙ্গ যুবক। সে সময় নয়জন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়।
সূত্র : দ্য গার্ডিয়ান।