সাতক্ষীরায় মহিলা জামায়াতের দুই রোকনসহ আটক ১৬

 
সাতক্ষীরা এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে মহিলা জামায়াতের দুই রোকনসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে পুরাতন সাতক্ষীরার ফজলুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- জামায়াতের রোকন তাহেরা খাতুন, রোকন জোবেদা খাতুন, ফজিলা খাতুন, সেলিনা খাতুন, রেশমা খাতুন, সানজিদা খাতুন, সুফিয়া বেগম, রেহেনা বেগম, হাসিয়া খাতুন, সালমা বেগম ও শাহিদা খাতুন ।
 
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জামায়াত নেতা ফজলুল হকের বাড়িতে একদল নারী গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হয়। সেখান থেকে মহিলা জামায়াতের দুই রোকনসহ ১৬ কর্মীকে আটক করা হয়।
 
ওসি আরো জানান, তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে চারটি ককটেল ও সাংগঠনিক তত্পরতার কাগজপত্র উদ্ধার করা হয়।