চান্দিনায় পেট্রোল বোমা হামলার আসামি গ্রেফতার

 
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বোরহান উদ্দিন (২০) নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লগড্ডা গ্রামের একটি মসজিদ থেকে গ্রেফতার করা হয়। বোরহান উপজেলা শিবিরের কর্মী ও জহিরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
 
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমদ নিজামী জানান, বরাতের রাতে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গ্রেফতার হওয়া আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঐ জবানবন্দি মোতাবেক বাকি রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আটক বোরহান উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
 
প্রসঙ্গত, গত ২ জুন রাতে চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসে বোমা হামলা করে জামায়াত-শিবির। ঐ ঘটনায় সাতজন আহত হন। পরে চিকিত্সাধীন অবস্থায় এক যাত্রী মারা যান। ঐ মামলায় এখন পর্যন্ত ১০জনকে আটক করা হয়েছে।