শেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জেলার শেরপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর আমবাগান পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, বেলা ১২টার দিকে লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরণে কালো প্যান্ট ও সাদা-কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল। স্থানীয়রা কেউই মরদেহ সনাক্ত করতে পারেনি।
 
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশ আমবাগানে ফেলে যায় হত্যাকারীরা।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাশমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।