ভারতের আশ্রয় কেন্দ্রে বিভিন্ন মেয়াদের বন্দীদশা থেকে মুক্ত হয়ে এক বছর পর ৭৩ বাংলাদেশি যুবতী ও দুই শিশু বাংলাদেশে ফিরেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত।
বেনাপোল ইমিগ্রেশন ইনচার্জ আসলাম খান জানান, পাচারকারীদের মিথ্যা আশ্বাসে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এক বছর আগে ভারতে এসব নারী ও শিশু পাচার হয়েছিল।
তাদের বাড়ি, যশোর, সাতক্ষীরার, খুলনা, বাগেরহাট, নওগা, সুনামগঞ্জ, নড়াইল ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। ভারতের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এদেরকে কোর্ট থেকে হেফাজতে নিয়ে নিজস্ব আশ্রয় কেন্দ্রে রাখে।
তিনি আরো জানান, বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এসব যুবতি ও শিশুকে যশোর ও মহিলা আইনজীবী সমিতির হতে তুলে দেয়া হয়।