জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে বাদশা (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের রেজিস্ট্রারে প্রাপ্ত তথ্য মতে নিহত যুবক কিশোরগঞ্জ সদর উপজেলার নথতলা গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকার খান আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল পাঁচটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা হয়েছে।