রাজধানীর ধানমন্ডির আবহানী স্টেডিয়াম মাঠের সামনে থেকে ৬ লাখ ৪০ হাজার টাকার জাল টাকাসহ এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম ফখরুল মজিদ (৪৮)। বৃহস্পতিবার সকালে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে আবহানী স্টেডিয়ামের সামনে থেকে ফখরুল মজিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত জানিয়েছেন, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। অধিক মুনাফার আশায় জাল টাকা ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তার বাসা হাজারীবাগের ৮১, হাতেম রোড। পিতার নাম মৃত হামিদুল মজিদ ভুইয়া।