এক হাজারের বেশি কর্মী ছাটাই করবে বিবিসি

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এক হাজারের বেশি কর্মী ছাটাই করবে। গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা বলেছে ব্যয় সংকোচনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এবং দর্শন অভ্যাসের পরিবর্তনের কারণে আয় কমে যাওয়ায় তারা এই পদক্ষেপ নিতে যাচ্ছে। বিবিসি তার নিজস্ব ওয়েবসাইটে এই খবর দিয়েছে।