টাঙ্গাইলে বাস চাপায় নিহত ৪

টাঙ্গাইলের রাবনা বাইপাস মোড়ে বাসের চাপায় অটোরিকশা চালক ও তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে দুইজন। তাদের টাঙ্গাইল মেডকেল কলেজ হাসপাকালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের নাম কবির। তবে অন্যদের নাম জানা যায় নি।
 
শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। 
 
হাইওয়ে পুলিশ জানায়, বাইপাসের রাবনা মোড় থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাটি টাঙ্গাইল নতুন বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় কস্টাপাড়া এলাকায় ময়মনসিংহগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি উল্টে গেলে অন্য একটি বাস এসে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।