চীনে ভূমিকম্প, ৪ জনের মৃত্যু

 
চীনের শিংজিয়াংয়ে ভূমিকম্পের কারণে চারজন মারা গেছেন। এতে আরো ৪৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সেখানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আাাত হানে।
 
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পের আঘাতে চারজন নিহত ও ৪৮ আহত হয়েছেন।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) বলেছেন, স্থানীয় সময় সকাল নয়টায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল পিশান জেলায়।
 
সিইএনসি জানিয়েছে,  ভূমিকেম্পর আরো কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ৩ থেকে ৪ দশমিক ৫ এর মধ্যে। সূত্র: পিটিআই।