পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার বেসরকরি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। নিয়মিত ভাড়ার চেয়ে টিকিট প্রতি অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ টিকিটি প্রত্যাশীদের।
আজ ভোর থেকে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাস কাউন্টারে টিকিট বিক্রি চলছে। টিকিট থাকা সাপেক্ষে শনি ও রবিবারও অগ্রিম টিকিট বিক্রি হবে।
টিকিট পাওয়ার আসায় ভোর থেকে কাউন্টরে গিয়ে দাঁড়িয়ে থাকেন ঈদে ঘরমুখো মানুষরা। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেই পছন্দমতো সময়ের টিকিট মিলছে না। তাছাড়া টিকিটের দামও বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা।
আগামী ১০ জুলাই থেকে বিআরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে।