ঢামেক হাসপাতালে আসামির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৭৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। 
 
কারা রক্ষী জাকারিয়া জানান, জামালপুর কালীবাড়ী এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। জমিসংক্রান্ত মামলার আসামি ছিলেন তিনি। ১ জুলাই রাতে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি অসুস্থ হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।