সিরিয়ার পালমিরা শহরে একটি সিংহের মূর্তি ধ্বংস করেছে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পুরাকীর্তি পরিচালক এই তথ্য জানিয়েছেন।
সিরিয়ার ঐতিহাসিক মামৌন আবদেলকারিম বলেছেন, জাদুঘরের বাইরে অবস্থিত ঐ মূর্তিটি ‘আল-লাতের সিংহ’ বলে পরিচিত। গত সপ্তাহে এটিকে ধ্বংস করা হয়েছে।
এএফপিকে আবদেলকরিম বলেছেন, শনিবার এই মূর্তিটি ধ্বংস করেছে আইএস। এটি উচ্চতা ১০ ফুট ও ওজন ১৫ টন।
১৯৭৭ সালে পোল্যান্ডের একদল পুরাতত্ত্ববিদ আল-হাট মন্দিরে সিংহের মূর্তিটি আবিষ্কার করেন।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পালমিরা গত মে মাসের ২১ তারিখ দখল করে নেয় আইএস। সূত্র: এএফপি।