জাতিসংঘের এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন ড. মোমেন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৫৫টি রাষ্ট্রের মধ্যে নিরঙ্কুশ সমর্থনে তিনি এ পদে অধিষ্ঠিত হলেন।

এর আগেও তিনি এই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
 
জাতিসংঘের কাজের সুবিধার্থে ১৯৩টি সদস্য রাষ্ট্রকে ৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপগুলো হলো- আফ্রিকান গ্রুপ, এশিয়া-প্যাসিফিক গ্রুপ, ল্যাটিন আমেরিকান গ্রুপ, ইস্টার্ন ইউরোপ গ্রুপ ও ওয়েস্টার্ন ইউরোপ গ্রুপ। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন ইউরোপ গ্রুপের মধ্যে অন্তর্ভূক্ত।

উল্লেখ্য, এই গ্রুপগুলোর মধ্যে এশিয়া-প্যাসিফিক গ্রুপের রাষ্ট্র সংখ্যা সবচেয়ে বেশি (৫৫টি) এবং এ গ্রুপের রাষ্ট্রগুলোর জনসংখ্যা, আয়োতন ও নীতি নির্ধারণে বৈষম্যও বেশি। ফলে এ গ্রুপের ব্যবস্থাপনাও যথেষ্ট সতর্কতার সঙ্গে করতে হয়।