জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ মঞ্জিলা বেগম (২৫) উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনাতলা রতনপুর গ্রামের মোমিন মিয়ার স্ত্রী ও একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে মোমিন স্ত্রীকে বেদম মারপিট করে। এতে মঞ্জিলা অসুস্থ হয়ে পড়লে মোমিন তাকে ফেলে রেখে বাড়ি থেকে চলে যায়। পরে রাতেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।