নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাংলাবাজার এলাকাধীন বুড়িগঙ্গায় গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকার মামুন মিয়ার ছেলে সৌরভ (১৩) ও একই এলাকার সেন্টু মিয়ার ছেলে আলিফ (১২)।দুজনই দেওভোগ হাজী উজির আলী স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
আলিফের বাবা সেন্টু মিয়া সাংবাদিকদের জানান, প্রতিদিন বাসায় এসে হাবিব নামে এক শিক্ষক তাদের দুজনকে আরবি শিক্ষা দেন। হাবিব দুজনকে গোসল করার জন্য দুপুরে বুড়িগঙ্গায় নিয়ে যান। গোসল করার এক পর্যায়ে সৌরভ ও আলিফ দুজনই ডুবে যায়। এ সময় হাবিব তাদের খুঁজে না পেয়ে পালিয়ে যায়। পরে লোকজন এসে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন নদী থেকে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
তিনি আরো জানান, আইন সংক্রান্ত জটিলতায় ভীত হয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
ফতুল্লা মডেল থানার উিউটি অফিসার এসআই মোসলেম আলী শেখ জানান, এ বিষয় পুলিশের কাছে কোন খবর আসে নাই।