ওবামাকে নিজ হাতের রান্না খাওয়াবেন দাদী!

 

প্রেসিডেন্ট বারাক ওবামার দাদী তার নাতিকে কেনিয়ার ঐতিহ্যবাহী খাবার নিজ হাতে রান্না করে খাওয়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। মামা সারাহ নামে পরিচিত ওবামার দাদী পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতে বাস করেন। এ মাসের শেষ দিকে ওবামার কেনিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।

 
রাজধানী নাইরোবিতে ওবামার দাদী এক জন অনুবাদকের সাহায্যে সাংবাদিকদের বলেন, 'বারাকের সফরে যা রান্না করব তা হল, ঐতিহ্যবাহী সব খাবার।' তিনি আরো বলেন, 'বারাক সিনেটর না প্রেসিডেন্ট সেটা কোনো ব্যাপার না, সে তাই খাবে আমি তার জন্য যা রান্না করব।'
 
আরো বেশ কিছু আত্মীয়ের সাথে মামা সারাহ পূর্ব কেনিয়ায় কোগেলো নামের একটি গ্রামে থাকেন। তিনি ওবামার দাদার তৃতীয় স্ত্রী। সূত্র: এএফপি