ঝিনাইদহ শহরের নতুন কোর্ট পাড়া এলকার একটি বাড়ি থেকে মিনা বেগম নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম মিজানুর রহমান।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, কোর্টপাড়া এলাকার একটি ৩ তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন মিজানুর রহমান। দুপুরের পর থেকে ঘর তালা বন্ধ ছিল। ডাকাডাকি করে না পেয়ে ছেলে আলামিন নানি বাড়ি যায়। রাত সাড়ে ৮টার দিকেও বাসায় ফিরে ঘর তালা বন্ধ দেখতে পায়। এরপর ঘরের তালা ভেঙ্গে ঘরের মেঝেতে মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ ধারণা করছে গলা টিপে হত্যার পর ঘরে তালা লাগিয়ে রাখা হয়।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মিনা বেগমের স্বামী মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।