বামমোর্চার নতুন সমন্বয়ক সাইফুল হক

 
বামপন্থী সাতদলীয় জোট গণতান্ত্রিক বামমোর্চার নতুন সমন্বয়ক করা হয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে। তিনি গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুর স্থলাভিষিক্ত হলেন।
 
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 

বামমোর্চার সদ্য বিদায়ী সমন্বয়ক মোশরেফা মিশুর সভাপতিত্বে শুক্রবার বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক ও বাসদ (মাহবুব) নেতা মহিউদ্দিন চৌধুরী লিটন।