‘গৌরব-ঐতিহ্যের ৫৫ বছর’ স্লোগানে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)এর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। এর অংশ হিসেবে বিকেল ৫টায় সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
সিইউজের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সিইউজে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করছে। ১৯৬০ সালে জন্ম নেয়া এ সংগঠনের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। নতুন প্রজন্মের কাছে এসব তুলে ধরতে নেয়া হয়েছে বছরব্যাপী নানা কর্মসূচি।