রাজাপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার

 
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম খানের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কাঠিপাড়া স্কুল এলাকার ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, শাহ আলমের বাড়ির থেকে ৪/৫’শ গজ দূরে একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে।