রংপুরে অটোরিকশা ধর্মঘট সোমবার

সোমবার সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি। স্বতন্ত্র পার্কিং ব্যবস্থা ও ফোর লেন সড়কে অবাধ চলাচলের দাবিতে শুক্রবার রাতে সমিতির জিএলরায় রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনের নেতারা।
 

সংগঠনের সভাপতি মহিউল আহম্মেদ মহির বলেন, সভায় সিদ্ধান্ত হয় যে, তাদের দাবি মেনে নেয়া না হলে সোমবার থেকে রংপুরে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘট চলবে। এ সময় আরো বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমন, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।