নাটোরের গুরুদাসপুর থেকে শনিবার রাতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের আক্কাছ আলীর ছেলে শহিদুল ইসলাম ভম্ভু (৪০) ও শরিফ (৩৫), খুবজিপুর গ্রামের সাঈদুর রহমান (৫০) এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটেরা গ্রামের রফিক উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম শিতল (২৪)।
গুরুদাসপুর থানার এএসআই আব্দুল আজিজ বলেন, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ভম্ভু ও শরিফ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তাদের নামে নাটোরের গুরুদাসপুর, সিংড়া, সিড়াজগঞ্জের সলঙ্গা, যমুনা সেতু পশ্চিম, বগুড়ার শাহজাহনপুর ও পাবনার চাটমোহর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।