গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


গাজীপরের শ্রীপুরে রুমি আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শনিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুমি আক্তার (২৩) ঐ গ্রামের হুমায়ুনের স্ত্রী এবং পর্শ্ববর্তী বেতজুড়ি গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

শ্রীপুর মডেল থানার এসআই হাবিবুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার দিবাগত মধ্যরাতে সিংদিঘী গ্রামের স্বামীর বাড়ীর পার্শ্ববর্তী পুকুর পাড়ের হিজল গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো রুমি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছের।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতার নিয়ে বউ-শ্বাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ হয়। ওই ঘটনার জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।