মির্জা ফখরুলের জামিন স্থগিত আবেদনের আদেশ রবিবার

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে আগামীকাল রবিবার আদেশ দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
এর আগে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।
 
নাশকতার অভিযোগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় তিনটি মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে গত ১৮ জুন এসব মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।