সিংড়ায় ৩ লাখ টাকার চেক বিতরণ করলেন পলক


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে নাটোর জেলার ৩৫টি প্রতিষ্ঠান ও ৮১টি দরিদ্র পরিবারের মাঝে ৩ লাখ টাকা বিতরণ করেছেন।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় সিংড়ার নিহত তিনজনের পরিবারের স্বজনদের হাতে ৪৫ হাজার টাকার চেক বিতরণও করেন তিনি।

শুক্রবার বিকেলে উপজেলা কৃষি ভবন হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ইউএনও সালমা খাতুনের সভাপতিত্বে চেকগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান শামিমা হক রোজি, আরিফুল ইসলাম,প্যানেল মেয়র আদনান মাহমুদ প্রমুখ ।