‘মাসদার হোসেন মামলার রায় পুনর্বিবেচনা করুন’

 
 
‘নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায় পুনর্বিবেচনা (রিভিউ) করা প্রয়োজন। এ মামলার কিছু রিভিউ হওয়া দরকার। যাতে সমাজ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য পায়।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবর্তনের ইতিহাস উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা বলেন। 
 
শনিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটালাইজেশন অব বাংলাদেশ জুডিসিয়ারি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে সুপ্রিম কোর্ট।