পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, আইসিবি এবং প্রগতি ইন্স্যুরেন্স।
ডিএসই জানিয়েছে—৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য হালনাগাদ অনিরীক্ষিত উপাত্তের ভিত্তিতে ঋণমান নির্ধারণ করেছে সংশ্লিষ্ট রেটিং এজেন্সি।
পূবালী ব্যাংকটির দীর্ঘমেয়াদে ঋণমান ‘ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে এসটি-১। এর অর্থ দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় ভালো এবং স্বল্পমেয়াদে আরো ভালো অবস্থানে আছে তালিকাভুক্ত এ বাণিজ্যিক ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদে শরিয়াভিত্তিক ব্যাংকটির ঋণমান ‘ডাবল এ ২’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। প্রগতি ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘ডাবল এ প্লাস’। স্বল্পমেয়াদে ‘এসটি-১’। আইসিবির দীর্ঘমেয়াদে ঋণমান ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’।