বন্দুকধারীদের হামলায় ৩৮ জন নিহতের ঘটনায় এক সপ্তাহ পর শনিবার তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সমুদ্রতীরের সুস শহরের একটি হোটেলে হামলার পর জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট বেহি কেইদ এসেবসি। খবর রয়টার্সের।
গত ২৬ জুনের ওই হামলা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে উল্লেখ করে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।
এসেবসি এক টেলিভিশন বক্তব্যে বলেন, জঙ্গিবাদের ঝুঁকি, বিস্তার ও আঞ্চলিক প্রেক্ষাপটের কারণে আমরা জরুরি অবস্থা ঘোষণা করেছি।
প্রেসিডেন্ট বলেন, ধারাবাহিক হুমকি দেশকে গৃহযুদ্ধের হুমকির মুখে ঠেলে দিয়েছে, ফলে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমাদের নিতে হবে।
যুক্তরাজ্য এবং তিউনিসিয়া দাবি করেছে, সুসের হোটেলে ওই হামলায় নিহতদের অধিকাংশই যুক্তরাজ্যের নাগরিক।